1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পক্ষে জোরালো সমর্থন সিংগাইরে ডিবি পুলিশের উপর আক্রমণ করে হ্যান্ডকাফ সহ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়া হয়েছে লালমনিরহাটে হরিজন অধিকার আদায় সংগঠনের মানববন্ধন ডিএনসির অভিযানে গাঁজাসহ তিনজন গ্রেফতার ঢাকা আরিচা মহাসড়কে সেলফি বাস ও কাভার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে কাভার ভ্যানের ড্রাইভার নিহত ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত-২ সরাইলে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, দগ্ধ মরদেহ উদ্ধার নওগাঁর পোরশায় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার নরেন্দ্র মোদি, ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে প্রিয়াঙ্কা চোপড়ার ‘মঙ্গলসূত্র’ বিতর্ক এবং সম্পর্কের নতুন রসায়ন

সিংগাইরে ডিবি পুলিশের উপর আক্রমণ করে হ্যান্ডকাফ সহ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়া হয়েছে

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মুহাম্মদ সানাউল্লাহ সাকিব,সিংগাইর প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা ডিবি পুলিশের সদস্যরা। এসময় হামলাকারীরা হ্যান্ডকাফ পরিহিত মাদক ব্যবসায়ী লাবু মিয়া(৫৪)কে ছিনিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে,জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাব-ইন্সপেক্টর আনোয়ারের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল সিংগাইরের ধল্লায় অভিযান চালায়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকা চর উলাইল গ্রামের মোঃ লাবু মিয়াকে আটক করে। এ সময় লাবু মিয়ার মেয়ে দৌড়ে বাড়িতে গিয়ে খবর দিলে আত্মীয়-স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে ডিবি দলের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে হ্যান্ডকাফসহ আটক আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় সাব-ইন্সপেক্টর আনোয়ার, কনস্টেবল হাসান ও কনস্টেবল রেজাউল আহত হন। তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম বলেন, এঘটনায় ডিবি ও থানা পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলায় জড়িতদের আটকে বিশেষ অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট