1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ

ডিএনসি’র মাদকবিরোধী টহল, জনসচেতনতায় লিফলেট বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়া সদর উপজেলার বনানী ও তিনমাথা এলাকায় মাদকবিরোধী টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)ডিএনসি বগুড়ার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পথচারী, দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমানের তত্ত্বাবধানে মাদকের কুফল ও সামাজিক অবক্ষয়ের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন ডিএনসির সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা ডিএনসি’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বনানী ও তিনমাথার মতো ব্যস্ত এলাকায় নিয়মিত টহল ও প্রচারণা চালানো হলে মাদককারবারি ও সেবনকারীরা নিরুৎসাহিত হবে। তারা মনে করেন, প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে মাদক নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।

ডিএনসি সূত্রে জানা গেছে, মাদকবিরোধী টহল জোরদার করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় সচেতনতামূলক কার্যক্রম আরও বাড়ানো হবে।

জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। পরিবার ও সমাজকে রক্ষা করতে হলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধিই মাদক নির্মূলে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে।”

তিনি আরও জানান, বগুড়া জেলায় মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট