1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন

মাদারীপুরে চ্যাম্পিয়ন পিতা-মাতাদের নিয়ে ক্যাম্পেইন ও সম্মাননা স্মারক প্রদান

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরে ২১শে ফেব্রুয়ারী দুপুরে শহরের সরকারী সমন্বিত ভবনের শিশু একাডেমীর হলরুমে “চ্যাম্পিয়ন পিতা-মাতা” শীর্ষক কর্মশালা শেষে সম্মাননা স্মারক প্রদান করলো “রাইটস্ যশোর” নামক একটি বেসরকারী সংস্থা। এর মাদারীপুর জেলা শাখার প্রোগ্রাম অফিসার বায়োজিদ মিয়ার পরিকল্পনা ও পরিচালনায় মাদারীপুরের তিনিটি উপজেলা- মাদারীপুর সদর, রাজৈর এবং ডাসার উপজেলার অর্ধশতাধিক পিতা-মাতা, সামাজিক, মানবাধিকার সংগঠন ও সাংবাদিক সমন্বয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার প্রতিনিধি শরীফ মোঃ ফায়েজুল কবীর, মানবাধিকার প্রতিনিধি এ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ,রেজাউল হক রেজা,সাংবাদিক এস,এম আরাফাত হাসান, সাগর হোসেন তামিম, এমদাদ খান, ইসমাইল খান হৃদয়, মোঃ সিয়াম প্রমুখ। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন পিতা-মাতা হিসাবে সম্মাননা স্মারক গ্রহন করেন যথাক্রমে- লক্ষীরানী হালদার, নাসিমা বেগম,সুরাইয়া বেগম,ফয়েজ শেখ,কবির বেপারী সহ মাদারীপুরে উল্লেখিত ৩টি উপজেলার আরো বেশ কয়েকজন পিতা-মাতা অভিভাবকগণ। ক্যাম্পেইন অনুষ্ঠানে বাল্য বিবাহ, মানবপাচার, যৌতুক-কে সামাজিক ব্যাধি হিসাবে চিহ্নিত করে এসময় বক্তারা বলেন এর প্রতিকারে একটি পরিবারের পিতা-মাতাকে সবার আগে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসতে হবে সরকার, বিভিন্ন সরকারী ডিপার্টমেন্ট ও বেসরকারী সংস্থা,সামাজিক সংগঠন ও সচেতন মহলকে। এছাড়াও বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালনের জন্য উপস্থিত সবাইকে অনুরোধ জানান। এসময় উপস্থিত পিতা-মাতারা নানাবিধ চ্যালেজ্ঞ এর কথা উল্লেখ করে বাল্যবিবাহ ও যৌতুক এর বিরুদ্ধে “না” এর শপথ গ্রহন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট