1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন

টেকনোক্রেট মন্ত্রী ও মহিলা এম’পির দাবী নীলফামারী বাসীর

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

আবু হোসেন,ডিমলা প্রতিনিধিঃ

নীলফামারী জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা পূরনে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত এবং অত্র আসনের নারী জাগরণের অগ্রদূত অধ্যাপিকা সেতারা সুলতানাকে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি দলীয় নেতাকর্মিসহ সর্বস্তরের জনগণের। দেশের অন্যতম জাতীয় রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর শীর্ষ নেতৃত্বের প্রতি জোরালো আহ্বান। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যেন নীলফামারীর বৃহত্তর উন্নয়ন স্বার্থে তুহিন ভাইকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহন করেন-এমন প্রত্যাশা স্থানীয় জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের। স্থানীয়দের মতে, বহুমুখী দক্ষতা, অগ্রগামী চিন্তা চেতনা, প্রযুক্তিবান্ধব কর্মদৃষ্টি ও সংগঠনের সার্বিক অভিজ্ঞতায় তুহিন ইতোমধ্যেই নিজের সক্ষমতা প্রমান করেছেন। তাঁর যোগ্য নেতৃত্বে নীলফামারী শিল্প, প্রযুক্তি, আধুনিক অবকাঠামো ও কর্মসংস্থানে নতুন অধ্যায়ে প্রবেশ করবে-এমন দৃঢ় বিশ্বাস দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। একইসঙ্গে,নীলফামারী-১ডোমার-ডিমলা-আসনের সর্বসাধারনের প্রত্যাশা পূরনে, এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে এবং অত্র এলাকার নারী জাগরণের অগ্রদূত হিসেবে সুপরিচিত অধ্যাপিকা সেতারা সুলতানার সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দাবিও আরও জোরালো হয়েছে। উপজেলা থেকে কেন্দ্র পর্যন্ত তাঁর দীর্ঘ সক্রিয় রাজনৈতিক যাত্রা সংসদে জেলার অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেই মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ। জোটগত প্রভাবের কারনে নীলফামারীর (ডোমার-ডিমলা) আসনটিসহ সব আসন হাতছাড়া হওয়ায় বর্তমান পরিস্থিতি অত্যন্ত বাস্তবসম্মত মূল্যায়ন দাবি করে। তাই এই দাবি জেলার ভবিষ্যৎ উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য অপরিহার্য প্রয়োজন। সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্তই নীলফামারীকে অবহেলা ও পিছিয়ে পড়ার চক্র থেকে বের করে এনে দেশের উন্নয়নধারায় যুক্ত করতে পারে। এ জন্য দলের উচ্চপর্যায়ের দ্রুত বাস্তবসম্মত ও ইতিবাচক পদক্ষেপ এখন অত্যন্ত জরুরি বলে মনে করেন, ডিমলা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব হালিমুল হোসেন রাসেলসহ দলীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট