1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন

২৬ ফেব্রুয়ারি বসতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম অধিবেশন আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। এ লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রমও শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের ২ নম্বর উপধারা অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের ভিত্তিতেই তিনি এ অধিবেশন ডাকেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। সে হিসেবে আগামী ১৪ মার্চের মধ্যেই প্রথম অধিবেশন আহ্বান করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছেন।

সংবিধান অনুযায়ী, নতুন সংসদের অধিবেশন সাধারণত পূর্ববর্তী সংসদের মেয়াদ শেষ হওয়ার পরই বসে। বিগত নির্বাচনগুলোর ক্ষেত্রেও এমনটি দেখা গেছে। যেমন, দ্বাদশ জাতীয় সংসদের সদস্যরা ২০২৪ সালের ১০ জানুয়ারি শপথ নিলেও প্রথম অধিবেশন বসেছিল ৩০ জানুয়ারি, কারণ একাদশ সংসদের মেয়াদ শেষ হয়েছিল ২৯ জানুয়ারি। তবে এবার আগের সংসদের মেয়াদ শেষ থাকায় অধিবেশন শুরুতে অপেক্ষা তুলনামূলক কম হতে পারে।

সংসদ সচিবালয়ের একটি সূত্র জানায়, প্রথম অধিবেশন আহ্বান নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে ২৫ বা ২৬ ফেব্রুয়ারি অধিবেশন শুরুর সম্ভাব্য তারিখ হিসেবে আলোচনা হয়।

এ বিষয়ে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বলেন, অধিবেশন আহ্বান সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি। তবে শপথ গ্রহণের এক মাসের মধ্যে অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

চূড়ান্ত তারিখ নির্ধারণ হলে রাষ্ট্রপতির আদেশ জারির মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট