1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন

দায়িত্ব পেয়ে প্রথমবার নিজ এলাকায় ভূমি প্রতিমন্ত্রী, সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এমপি দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনার কলমাকান্দায় আসছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তার এই সফরকে ঘিরে উপজেলাজুড়ে এখন সাজ সাজ রব, নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জারিকৃত এক সরকারি সফরসূচি এবং স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সরকারি সফরসূচি অনুযায়ী, শুক্রবার ভোর ৫টায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ঢাকার নিউ ইস্কাটন রোডস্থ গ্র্যান্ড টেরেসের বাসভবন থেকে সড়কপথে নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৮টায় তাঁর কলমাকান্দায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর সকাল ১০টায় কলমাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি কলমাকান্দা সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে নিজ বাড়িতে যাবেন এবং বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পরে নিজ গ্রামের বাড়ির মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন। এরপর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কনফারেন্স রুমে কলমাকান্দা উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন প্রতিমন্ত্রী। সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় তিনি কলমাকান্দা থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ১০টায় তাঁর বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের নিজ বাড়ি কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে। তাঁর বাবা মরহুম মোস্তফা কামাল মুনছুর কলমাকান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পারিবারিকভাবে জনসম্পৃক্ত সামাজিক ও রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি আজ জাতীয় পর্যায়ে দায়িত্ব পালন করছেন বলে মনে করেন স্থানীয়রা।
প্রতিমন্ত্রীর এ সফর প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান বলেন, “প্রতিমন্ত্রীর সরকারি সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা কাজ করছি।”উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাঁর এই প্রথম সফর আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা আশাবাদী, তাঁর এই আগমনের মধ্য দিয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।”
নির্বাচনকালীন সময়ে প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ১নং সহ-সভাপতি মুহাম্মদ এজমল হোসেন পাইলট বলেন, “প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ এলাকায় আসছেন- এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবেই তিনি আজ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে কলমাকান্দা ও নেত্রকোনার উন্নয়ন আরও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা তাঁর সুস্বাস্থ্য ও সফলতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।”
কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম বলেন, “প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ এলাকায় তাঁর এই প্রথম আগমন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা আশা করি, এ সফরের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে।”ভূমি প্রতিমন্ত্রীর এই সরকারি সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রতিমন্ত্রীর এই সফরের মাধ্যমেই অবহেলিত এই জনপদের উন্নয়ন কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট