1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন

ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ চালু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী- আসাদুল হাবিব দুলু

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে আসন্ন ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হবে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে দেশের আটটি উপজেলায় এ কার্যক্রম শুরু হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের গোকুণ্ডা বাজারে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি তার নিজ জেলায় প্রথম তিন দিনের রাষ্ট্রীয় সফর।

মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ১৮০ দিনের একটি বিশেষ প্যাকেজের ঘোষণা ছিল। এ সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে মন্ত্রিসভায় চারটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ঈদের আগেই ফ্যামিলি কার্ড কার্যক্রম চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রকৃত হতদরিদ্রদের চিহ্নিত করার কাজ চলছে এবং পর্যায়ক্রমে সবাইকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, খাল খনন ও সংস্কার কার্যক্রমে পানিসম্পদ মন্ত্রণালয়, এলজিআরডি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। পাশাপাশি দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরে ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। ইফতার ও সেহরির সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন রয়েছে। কার বিরুদ্ধে মামলা হয়েছে বা কে দুর্নীতি করেছে, তা দুদকের দেখার বিষয়।

জনগণের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জনগণের জন্য কাজ করতে পারলেই তিনি সন্তুষ্ট হবেন। কাজের শুরু হয়েছে, সামনে কী হয় তা সময়ই বলবে।

এছাড়া আগামী ২২ ফেব্রুয়ারি জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট