1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন

হোমনায় মা- শিশু সন্তানসহ ৩ জনকে জবাই করে হত্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

হোমনা প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনা উপজেলায় প্রবাসির স্ত্রী সন্তান সহ একই পরিবারের ৩ জনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতরা হলেন- উত্তর মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখি (৩২), ছেলে হোসাইন (৪) এবং জহিরুল ইসলামের ছোট ভাই প্রবাসী আঃ সাত্তার মিয়ার ছেলে জুবায়ের (৭)। গত সোমবার রাতের যে কোন সময় উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামের এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার দুপুরে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরন করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সোমবার রাতে কে বা কারা গাছ বেয়ে একতলা বিল্ডিং এর ছাদ দিয়ে ভিতরে ঢুকে পাপিয়া আক্তার সুখী, মো.হোসেন ও জুবায়েরকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।
সকালে প্রতিবেশীরা বিল্ডিং এর গেইট খোলা দেখতে পেয়ে ভিতরে ঢুকে ৩ জনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে হোমনা থানা পুলিশ, সিআইডি,পিবিআই,ডিবি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোরশেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, পিবিআই, সিআইডি,ডিবি টিম পৌছে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আইনশৃঙখলা বাহিনী কাজ করছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

কুমিল্লা-২ ( হোমনা- তিতাস) আসনের নব নির্বাচিত এমপি অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া সংসদের শপথ অনুষ্ঠান শেষে দ্রুত ঘটনাস্থলরপরিদর্শন করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, স্থানীয় ইউপি চেয়ারম্যান্যান মো. শাহজাহান মোল্লা সহ স্থানীয় বিএনপির নেতা কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট