1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন

রমযানকে সামনে রেখে বাজারে প্রশাসনের সাঁড়াশি অভিযান,একাধিক ব্যবসায়ীকে অর্থদন্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধিঃ

পবিত্র রমযান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং ফুটপাত দখলমুক্ত রাখতে আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মাছবাজার, মুরগী বাজার, হলুদপট্টি ও ফলপট্টিতে এ অভিযান চালানো হয়।
‎অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী।

‎এ সময় ফুটপাত দখল করে মাছ ও মুরগি বিক্রির দায়ে একাধিক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। মাছ ব্যবসায়ী মোঃ সুজন (৩৬), পিতা: মৃত আলী আহাদকে ৫ হাজার টাকা, মুরগি ব্যবসায়ী মোঃ রুহুল (৩৫), পিতা: সাহাজামালকে ৫ হাজার টাকা, মোঃ ইমন (২৮), পিতা: হাফিজুর রহমানকে ২ হাজার টাকা, মোঃ শিতল (২৫), পিতা: ছানোয়ার হোসেনকে ৫ হাজার টাকা এবং আরও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ২২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

‎অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মাহফুজুর রহমান। সার্বিক সহযোগিতা করেন আলমডাঙ্গা থানার এসআই ফাহিমসহ সঙ্গীয় ফোর্স।

‎অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, রমযান উপলক্ষে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎এ সময় বাজারের সাধারণ ক্রেতারা বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি রোধ করা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট