1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন

শাজাহানপুরে এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

শাজাহানপুর প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে নবনির্বাচিত সংসদ সদস্য বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) মোরশেদ মিলটনের পক্ষ থেকে এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) আড়িয়া রহিমাবাদ মদিনাতুল উলুম কুরআনিয়া হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় এসব পণ্যসামগ্রী বিতরণ করা হয়।

জানাগেছে, আসছে রমজানের পবিত্রতা ও একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধকে সমুন্নত রেখে স্থানীয় এলাকার অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে এসব ইফতার সামগ্রী হস্তান্তর করেন নবনির্বাচিত সংসদ সদস্য মোরশেদ মিলটন।

বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মাসুম, জেলা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম লিমন, আড়িয়া ইউনিয়ন বিএনপির কার্যনির্বাহী সদস্য মোঃ মাসুদ রানা মাসুদ সহ
স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়েছে। একই সাথে বাংলাদেশের সদ্য নির্বাচিত নবাগত প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটনের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

পবিত্র রমজান মাসে এমন মহতী উদ্যোগে স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট