1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন

হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের অভিজাত প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) (আইআরজিসি)। সোমবার থেকে মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।

সরকারি সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য সামরিক ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করার অংশ হিসেবেই এ মহড়া আয়োজন করা হয়েছে। মহড়ার সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি। তবে মহড়া চলাকালে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত থাকতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালীর গুরুত্ব অত্যন্ত বেশি। সমুদ্রপথে পরিবাহিত বৈশ্বিক তেলের প্রায় এক-চতুর্থাংশ এবং তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই রুট দিয়ে পরিবহন হয়।

আইআরজিসির প্রধান জেনারেল মোহাম্মদ পাকপৌরের তত্ত্বাবধানে পরিচালিত এই মহড়া পূর্ব পারস্য উপসাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত আবু মুসা দ্বীপ ও এর আশপাশের জলসীমায় অনুষ্ঠিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে দ্বীপটিতে ইরান সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সেখানে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে, যেগুলো প্রায় এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

প্রায় দুই দশক ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি ইস্যুতে টানাপোড়েন চলছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর উত্তেজনা আরও বেড়ে যায়। পরবর্তীতে তার দ্বিতীয় মেয়াদে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে।

২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েল উত্তেজনা ঘিরে যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত হয় এবং তেহরানের বিরুদ্ধে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে সামরিক অভিযান পরিচালনা করে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। যদিও পরবর্তীতে যুদ্ধবিরতি কার্যকর হয়, তবু কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়নি।

এদিকে জানুয়ারির মাঝামাঝি আরব সাগর ও মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করে। বর্তমানে আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।

সবশেষ গত ৬ ফেব্রুয়ারি থেকে ওমানের রাজধানী মাস্কাট–এ ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে সেই সংলাপের দ্বিতীয় দফা চলছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। সূত্র: এএফপি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট