1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
পেট্রোল সংকটে ঘোড়াঘাটে এলপিজি তে ঝুঁকছে বাইকাররা, সাশ্রয়ী হলেও বাড়ছে ঝুঁকি সখিপুরে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি, দুর্ভোগে হাজারো মানুষ লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নেত্রকোনায় রংছাতি ইউনিয়নে চোরাচালানকারী ট্রাক জব্দ হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

যুক্তরাষ্ট্র নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী: মার্কো রুবিও

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ভোটে জয়ী হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও জানিয়েছেন।

রুবিও লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন। আমরা আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।’

এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, “বাংলাদেশের জনগণকে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।”

এ ছাড়া বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও রাষ্ট্রপ্রধানও বিএনপি ও তারেক রহমানকে নির্বাচনে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এর মধ্যে রয়েছেন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুসীলা কার্কি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট