আন্তর্জাতিক ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ভোটে জয়ী হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও জানিয়েছেন।
রুবিও লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন। আমরা আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।’
এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, “বাংলাদেশের জনগণকে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।”
এ ছাড়া বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও রাষ্ট্রপ্রধানও বিএনপি ও তারেক রহমানকে নির্বাচনে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এর মধ্যে রয়েছেন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুসীলা কার্কি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড