1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
পেট্রোল সংকটে ঘোড়াঘাটে এলপিজি তে ঝুঁকছে বাইকাররা, সাশ্রয়ী হলেও বাড়ছে ঝুঁকি সখিপুরে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি, দুর্ভোগে হাজারো মানুষ লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নেত্রকোনায় রংছাতি ইউনিয়নে চোরাচালানকারী ট্রাক জব্দ হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

নীলফমারী-১ ডোমার-ডিমলায় দাড়িপাল্লার স্বরন কালের বড় মহিলা মিছিল

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

আবু হোসেন,ডিমলা প্রতিনিধিঃ

আগামী ১২ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার দুপুরে নীলফামারী ডিমলা উপজেলা জামায়াতের আয়োজনে স্বরন কালের সবচেয়ে বড় মিছিলটি ডিমলা মেডিকেল মোড় জামায়াতের কার্যালয় হতে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। নির্বাচনী মিছিলটিতে প্রায় লক্ষাধিক নারী সমর্থক যোগদান করেন।

আসন্ন জাতীয় সংসদের ১৩ তম নির্বাচনে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে আট জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তবে এলাকায় জনসমর্থনে প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস ছাত্তার।
নীলফামারী -১ আসন (ডোমার-ডিমলা) উপজেলা নিয়ে গঠিত আসনটিতে ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ ডোমার-ডিমলা) আসনে মোট আট জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী নীলফামারী জেলা জামায়েতের আমীর মাওলানা আব্দুস ছাত্তার(দাড়িপাল্লা), বাংলাদেশ ন্যাপ এর কেন্দীয় সভাপতি জেবেল রহমান গানী (গাভী মার্কা), জময়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে এর কেন্দীয় সদস্য সচিব ও বিএনপি জোটের মনোনীত প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি(খেজুর গাছ মার্কা), জাতীয় পার্টি(এরশাদ) মনোনীত প্রার্থী তছলিম উদ্দিন(লাঙ্গল মার্কা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের রফিল ইসলাম(কাস্তে মার্কা), জাতীয় পার্টি(জেপি) এরম খদুম আজম মাশরাফী(বাইসাইকেল মার্কা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল(হাতপাখা মার্কা), বাংলাদেশ ন্যাশনালীষ্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম(টেলিভিশন মার্কা)।
তবে ইতিমধ্যইে সাধারন ভোটার ও তৃনমূলের নেতা কর্মিরা তাদের সমর্থন দিচ্ছেন মাওলানা আব্দুস ছাত্তারের পক্ষে। ডিমলা উপজেলার ব্যবসায়ী নুর আলম,সিরাজুল ইসলাম,আকবর আলী,ভ্যান চালক ইব্রাহিম আলী,সুলতান আলী,শ্রমিক হরি কুমার, দিলিপ কুমার, আইয়ুব আলী, বাদশা মিয়া, শিক্ষক নারায়ন চন্দ্র রায়, ডোমার উপজেলার ব্যবসায়ী জাবেদ জামাল, সুলতান মাহমুদ, হারুন মিয়া, শ্রমিক মিন্টু মিয়া, জাকির হোসেন, ভ্যান চালক দুলাল মিয়া, হযরত আলী, আবুল কাশেম, শিক্ষক তরনী কান্ত, আব্দুল মালেক বলেন, আগে (ডোমার-ডিমলা) আসনে যারা এমপি নির্বাচিত হয়েছেন তাদের দ্বারা এলাকার উন্নয়নতো দূরের কথা এমপি হওয়ার পর এলাকায় তাদের দেখাও মেলেনি। তারা এমপি নির্বাচিত হওয়ার পর হতেই ছিলেন জনগণ হতে বিচ্ছিন্ন। মাওলানা আব্দুস ছাত্তারের সাথে ডোমার-ডিমলার জনগণের সম্পৃক্ততা রয়েছে, তিনি এলাকায় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। আমরা প্রাকৃতিক দূর্যোগসহ সকল বিষয়ে তাকে যথা সময়ে কাছে পেয়েছি। আমরা চাই (ডোমার-ডিমলার) সার্বিক উন্নয়নের স্বার্থে এ আসনে তিনিই নির্বাচিত হোক এবং আমরা তাকেই (দাড়ি পাল্লা) মার্কায় ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার সখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮৭৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৩৭২ জন, নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৪৯৫ জন ও হিজরা ভোটার সংখ্যা ২ জন। ডোমার উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৫ হাজার ২৪২ জন, এবং ভোট কেন্দ্র ৭০টি, ডিমলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬৩৭ জন, এবং ভোট কেন্দ্র ৮৪টি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট