1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া, দ্বীনের পথে হাঁটার সিদ্ধান্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া অভিনয় জীবন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার (গতকাল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা ভক্তদের জানান।

নওবা জানান, আত্মিক শান্তি ও দ্বীনের পথে চলার আকাঙ্ক্ষা থেকেই তিনি শোবিজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। চার বছরের অভিনয়জীবনের ইতি টেনে তিনি এখন নিজের ভেতরের শান্তি, শিক্ষা এবং আপন মানুষদের সান্নিধ্যকে প্রাধান্য দিতে চান।

ফেসবুক পোস্টে নিজের ক্যারিয়ারের কথা স্মরণ করে নওবা লেখেন, ‘শোবিজে কাটানো চারটি বছর ছিল আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যাত্রা ছিল স্মরণীয় এবং আমি আজীবন সবার প্রতি কৃতজ্ঞ থাকব।’

নিজের বর্তমান মানসিক অবস্থার কথা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘এই মুহূর্তে আমি দ্বীন, আত্মিক প্রশান্তি, শেখা এবং কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোর মধ্যেই স্বস্তি খুঁজে পেয়েছি। পড়াশোনা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দেওয়ার এই সিদ্ধান্তটাই এখন আমার জন্য সবচেয়ে সঠিক মনে হচ্ছে।’

অভিনয়ে আর ফেরার সম্ভাবনা নেই—এ কথাও স্পষ্ট করে দিয়েছেন এই অভিনেত্রী। নওবা জানান, নাটক, টিভিসি কিংবা ওটিটি—কোনো মাধ্যমেই তার নতুন কাজ আর আসবে না। তিনি লেখেন, ‘আগে করা কিছু কাজ সামনে প্রকাশ পেতে পারে, তবে সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।’

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এতদিন ধরে পাওয়া ভালোবাসা ও সমর্থন তার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

ওটিটি প্ল্যাটফর্ম চরকির ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’ দিয়ে নওবা তাহিয়া দর্শকদের নজরে আসেন। এরপর ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’ এবং ক্লোজআপ কাছে আসার গল্পের নাটক ‘কন্ট্রোল প্লাস জেড’—এসব কাজেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এর আগে পড়াশোনার জন্য সাময়িক বিরতি নিলেও এবার অভিনয় থেকে স্থায়ীভাবে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন নওবা তাহিয়া।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট