1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে বগুড়ার আদমদীঘিতে নীল সাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

এবার আর দিনের ভোট রাতে হবে না জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে- রংপুর বিভাগীয় কমিশনার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

আব্দুল হালিম, বিশেষ প্রতিবেক :

একটা সময় দেশটা ছিল তাদের বাপের ছলাকলা, কিন্তু এখন আর সেটা নেই। জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা নতুন দেশ পেয়েছি। এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে, দিনের ভোট রাতে হবে না।”
আজ ৩ ফেব্রয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রংপুরের মিঠাপুকুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার (এনডিসি) মোঃ শহিদুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন। তিনি কর্মকর্তাদের সাহসিকতার সহিত নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
​বিশেষ অতিথির বক্তব্যে রংপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, “অতীতের নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা আমাদের মাথা থেকে ডিলিট করতে হবে। অতীতের কালি আমাদের এবারের কাজের মাধ্যমে মুছে ফেলতে হবে।” ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। নির্বাচনের দিন আমরা আপনাদের গায়ে কোনো বাতাস পর্যন্ত লাগতে দেব না।”
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক ও ২৩ রংপুর-৫ আসনের রিটার্নিক কর্মকর্তা বলেন, নির্বাচনকে শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
কর্মশালায় মিঠাপুকুর উপজেলার ১৫২টি ভোটকেন্দ্রের জন্য নির্ধারিত প্রায় ২,৯০০ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিশ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রহিম, মিঠাপুকুর উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ, সহকারী কমিমনার আশিক জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সিনিয়র জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়, রংপুরের আয়োজনে এই প্রশিক্ষণটি বাস্তবায়ন করে মিঠাপুকুর উপজেলা প্রশাসন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট