আব্দুল হালিম, বিশেষ প্রতিবেক :
একটা সময় দেশটা ছিল তাদের বাপের ছলাকলা, কিন্তু এখন আর সেটা নেই। জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা নতুন দেশ পেয়েছি। এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে, দিনের ভোট রাতে হবে না।"
আজ ৩ ফেব্রয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রংপুরের মিঠাপুকুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার (এনডিসি) মোঃ শহিদুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন। তিনি কর্মকর্তাদের সাহসিকতার সহিত নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে রংপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, "অতীতের নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা আমাদের মাথা থেকে ডিলিট করতে হবে। অতীতের কালি আমাদের এবারের কাজের মাধ্যমে মুছে ফেলতে হবে।" ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। নির্বাচনের দিন আমরা আপনাদের গায়ে কোনো বাতাস পর্যন্ত লাগতে দেব না।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক ও ২৩ রংপুর-৫ আসনের রিটার্নিক কর্মকর্তা বলেন, নির্বাচনকে শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
কর্মশালায় মিঠাপুকুর উপজেলার ১৫২টি ভোটকেন্দ্রের জন্য নির্ধারিত প্রায় ২,৯০০ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিশ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রহিম, মিঠাপুকুর উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ, সহকারী কমিমনার আশিক জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সিনিয়র জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়, রংপুরের আয়োজনে এই প্রশিক্ষণটি বাস্তবায়ন করে মিঠাপুকুর উপজেলা প্রশাসন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড