1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য মাদারীপুরে বেসরকারী সামাজিক সংগঠনের লিফলেট বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,,ষ্টাফ রিপোর্টারঃ

আসন্ন ১২ ই ফেব্রুয়ারী/’২৬ তারিখ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”- শিরোনামে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় হ্যান্ড লিফলেট বিতরণ কার্যক্রম চালাচ্ছে মাদারীপুরের কয়েকটি বেসরকারী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। বুধবার (২৮ জানুয়ারী) রাতে ও বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকালে মাদারীপুর শহরের বিভিন্ন গুরুত্ব জনাকীর্ণ এলাকায় এ কার্যক্রম চালু করা হয়েছে। এতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মাদারীপুর জেলা কমিটির সভাপতি এনায়েত নান্নু ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েকটি বেসরকারী সামিজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহন করতে দেখা গেছে। তম্মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) এর মাদারীপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক ও মানবাধিকার প্রতিনিধি শরীফ মোঃ ফায়েজুল কবীর , যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বদরুন নাহার কলি, রেজাউল ইসলাম রেজা, ট্রান্সপরেন্সী ইন্টারন্যাশনাল (টিআইবি) এর জেলা কমিটির সদস্য প্রফেসর (অবঃ) মকবুল হোসেন, সায়ান মাহমুদ সৈকত, পাশে আছি মাদারীপুর এর প্রতিষ্ঠাতা পরিচালক সোহাগ হাসান সহ বেশ কয়েকটি বেসরকারী সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণ করেছেন। তারা ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন “আমার ভোট আমি দেবো, জেনে-শুনে বুঝে দেবো, সৎ-যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে দেবো”। বিষয়টি স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশন, রাজনৈতিক মহল ও সুশীল সমাজ সহ সর্বস্তরের ভোটারদের মাঝে দারুন উৎসাহের সৃষ্টি করেছে। তারা বলছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট কেন্দ্রের পরিবেশ যা’তে সম্পূর্ণ নিরপেক্ষ থাকে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বিঘ্নে আবার গন্তব্যে ফেরত আসতে পারেন- সেটা নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী সহ ভোটে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিশ্চিতের আহবান জানান। তারা আরো বলেন, ভোটের নির্ধারিত সময়ের আগ পর্যন্ত তাদের এ সচেতনামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট