ফায়েজুল শরীফ,,ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন ১২ ই ফেব্রুয়ারী/'২৬ তারিখ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ"- শিরোনামে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় হ্যান্ড লিফলেট বিতরণ কার্যক্রম চালাচ্ছে মাদারীপুরের কয়েকটি বেসরকারী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। বুধবার (২৮ জানুয়ারী) রাতে ও বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকালে মাদারীপুর শহরের বিভিন্ন গুরুত্ব জনাকীর্ণ এলাকায় এ কার্যক্রম চালু করা হয়েছে। এতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মাদারীপুর জেলা কমিটির সভাপতি এনায়েত নান্নু ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েকটি বেসরকারী সামিজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহন করতে দেখা গেছে। তম্মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) এর মাদারীপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক ও মানবাধিকার প্রতিনিধি শরীফ মোঃ ফায়েজুল কবীর , যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বদরুন নাহার কলি, রেজাউল ইসলাম রেজা, ট্রান্সপরেন্সী ইন্টারন্যাশনাল (টিআইবি) এর জেলা কমিটির সদস্য প্রফেসর (অবঃ) মকবুল হোসেন, সায়ান মাহমুদ সৈকত, পাশে আছি মাদারীপুর এর প্রতিষ্ঠাতা পরিচালক সোহাগ হাসান সহ বেশ কয়েকটি বেসরকারী সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণ করেছেন। তারা ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন "আমার ভোট আমি দেবো, জেনে-শুনে বুঝে দেবো, সৎ-যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে দেবো"। বিষয়টি স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশন, রাজনৈতিক মহল ও সুশীল সমাজ সহ সর্বস্তরের ভোটারদের মাঝে দারুন উৎসাহের সৃষ্টি করেছে। তারা বলছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট কেন্দ্রের পরিবেশ যা'তে সম্পূর্ণ নিরপেক্ষ থাকে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বিঘ্নে আবার গন্তব্যে ফেরত আসতে পারেন- সেটা নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী সহ ভোটে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিশ্চিতের আহবান জানান। তারা আরো বলেন, ভোটের নির্ধারিত সময়ের আগ পর্যন্ত তাদের এ সচেতনামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড