1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ডিএনসির উপপরিচালক জিললুর রহমানকে সিনিয়রিটি র‍্যাংক ব্যাজ প্রদান

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরোঃ

মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে আরও দৃঢ় করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক মোহা: জিললুর রহমানকে সিনিয়রিটি র‍্যাংক ব্যাজ প্রদান করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি)অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক মো. হাসান মারুফ ও অতিরিক্ত মহাপরিচালক মো: গোলাম আজম।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, উপপরিচালক জিললুর রহমান দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সিনিয়রিটি র‍্যাংক ব্যাজ প্রাপ্তি তাঁর কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি, যা তাঁকে আরও দায়িত্বশীল ও উদ্যমী করে তুলবে।

র‍্যাংক ব্যাজ গ্রহণের প্রতিক্রিয়ায় উপপরিচালক জিললুর রহমান বলেন, “এই ব্যাজ শুধু সম্মান নয়, এটি আমার কাঁধে আরও বড় দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিএনসির যে দায়িত্ব, তা নিষ্ঠার সঙ্গে পালনে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে আরও জানানো হয়, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি নির্মূলে সরকারের চলমান কার্যক্রমে ডিএনসির প্রতিটি কর্মকর্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিনিয়র কর্মকর্তাদের এমন স্বীকৃতি মাঠপর্যায়ের কর্মকর্তাদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠান শেষে উপপরিচালক জিললুর রহমানকে অভিনন্দন জানান অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট