1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নীচ থেকে কৃষিবিদের লাশ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের তিন দিন পর মোঃ শহীদুল ইসলাম (৫২) নামে এক কৃষিবিদের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সূর্যনগর বাজার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সুর্যনগর আন্ডারপাস এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোঃ শহীদুল ইসলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান সি,আই,এম,এম,ওয়াই,টি’র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তার নৃশংস হত্যাকাণ্ডে তার পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি ঢাকার গুলশানে একটি ব্যাংকে পে-অর্ডার জমা দিতে গিয়ে তিনি নিখোঁজ হন। ওই দিন থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন ২২ জানুয়ারি পরিবারের পক্ষ থেকে রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় হাইওয়ে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের নিচে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতের কাছে থাকা কাগজপত্র ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা হয়।

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক আলামত থেকে এটি একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট