1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বাবার জন্য ঠাকুরগাঁও-২ আসনবাসীর দোয়া ও সমর্থন চাইলেন ডা. কাসফিয়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও–২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. মোঃ আব্দুস সালামের সুযোগ্যা কন্যা ডা. কাসফিয়া সালাম নির্ঝর বালিয়াডাঙ্গী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন।
গণমাধ্যম কর্মীদের সঙ্গে পারস্পরিক পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে বজায় রাখতে তিনি সাংবাদিকদের সাথে বসেন।
বৃহস্পতিবার (২২জানুয়ারি) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার অস্থায়ী প্রেসক্লাব (চারণ সাংস্কৃতিক গোষ্ঠীর হলরুমে) আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শুরুতেই ডা. কাসফিয়া সালাম নির্ঝর সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পেশাগত দায়িত্ব ও ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও উন্নত সমাজ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন জনগণের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে বড় ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং তাদের লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা জাতির সামনে তুলে ধরা সম্ভব হয়।
মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।
বালিয়াডাঙ্গী উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন ডা. কাসফিয়া সালাম নির্ঝর। পাশাপাশি তিনি ভবিষ্যতেও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এমন সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উপস্থিত সাংবাদিকরাও তাদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে জনস্বার্থে কাজ করাই সাংবাদিকতার মূল লক্ষ্য। তারা এলাকার উন্নয়ন, গণতন্ত্র ও জনসচেতনতা বৃদ্ধিতে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই পরিচিতি ও মতবিনিময় সভা সাংবাদিক ও অতিথিদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট