1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ফুলবাড়ীতে গণভোট ২০২৬-এর প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আসন্ন গণভোট ২০২৬-এর প্রচারণা জোরদার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে স্থানীয় মসজিদের ইমাম ও আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতার।

সভায় ইউএনও দিলারা আকতার গণভোটের গুরুত্ব ও ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগ করা একটি সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। বিশেষ করে বয়স্ক ও স্বল্পশিক্ষিত ভোটারদের ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে সচেতন করতে ইমাম ও আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, এবারের ভোটে মোট দুটি ব্যালট পেপার থাকবে। এর মধ্যে সাদা রঙের ব্যালট পেপারটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবং হালকা গোলাপি রঙের ব্যালট পেপারটি গণভোটের জন্য ব্যবহৃত হবে। গণভোটের ব্যালট পেপারে ‘হ্যাঁ’ ও ‘না’—এই দুটি বিকল্প থাকবে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় ইমাম, আলেম-ওলামা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সভার মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং গণভোটে অংশগ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বাড়বে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট