1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মাদারীপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমান ইয়াবা, মোবাইল ফোন, দেশীয় অস্ত্র সহ তিন চিহ্নিত মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

​মাদারীপুরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে ৭০৪১ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, নগদ ৩ লক্ষ ২ হাজার টাকা, ১টি চাইনিজ কুড়াল, ১০টি মোবাইল ফোন, দেশীয় অস্ত্রশস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি সহ চিহ্নিত দুর্ধর্ষ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে মাদারীপুর পৌরসভার চরমুগরীয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ ব্রিফিং জানানো হয় মাদারীপুর সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল মাদারীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের চরখাগদি এলাকায় তালুকদার বাড়িতে অভিযান পরিচালনা করে।সেনাবাহিনীর ক্যাপ্টেন শাফিন সরোয়ার ও লেফটেন্যান্ট মোঃ রাশেদ এই অভিযানের নেতৃত্ব দেন। রাত ১টা ৩০ মিনিটে শুরু হওয়া শ্বাসরুদ্ধকর এ তল্লাশি অভিযান চলে ভোর রাত ৪টা পর্যন্ত। অভিযানে চরখাগদী এলাকার মোশাররফ তালুকদারের পুত্র মোঃ আকতার তালুকদার (৪৭), মোদারেস খানের পুত্র মোঃ সোহাগ খান (২৭) ও মৃত- আঃ মান্নান বেপারীর পুত্র মোঃ ইমন বোপারী (৩২)-কে গ্রেফতার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িতের কথা স্বীকার করেছে। তাদের গ্রেফতারে এলাকার মানুষের মাঝে স্বস্তির বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে। তারা বাংলাদেশ সেনাবাহিনীর এ কার্যক্রমকে অত্যন্ত সাধুবাদ জানিয়ে সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করে যুব সমাজকে রক্ষা করার অনুরোধ জানিয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাদক কারবারী সহ যে কোনো সন্ত্রাসী ও বেআইনিদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। পরে জব্দকৃত আলামতসহ আসামিদের মাদারীপুর সদর মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট