1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বগুড়া-৫ আসনে হাতপাখার প্রার্থীর প্রেস ব্রিফিং

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

আশরাফুদ্দীন আল আজাদ,ধুনট প্রতিনিধিঃ

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু।

মঙ্গলবার (২০ জানুয়ারি) শেরপুর বাসষ্ট্যান্ডে দলের শাখা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি তার নির্বাচনী কর্মপরিকল্পনা ও দলের সিদ্ধান্তের কথা তুলে ধরেন।

ব্রিফিংকালে মীর মাহমুদুর রহমান চুন্নু বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা বর্তমান জোট থেকে বের হয়ে এসেছি। আসন্ন নির্বাচনে আমরা এককভাবে ‘হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং এলাকায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষে আমরা মাঠে থাকব।

নির্বাচনী প্রচারণার প্রস্তুতি বিষয়ে তিনি আরও জানান, শেরপুর ও ধুনট উপজেলার প্রতিটি ঘরে হাতপাখার দাওয়াত পৌঁছে দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা শাখা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. মো. শরিফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবুল বাশার, বগুড়া জেলা ইসলামী যুব আন্দোলন সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিশালপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ জনিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

বক্তারা আসন্ন নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দলের প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

প্রেস ব্রিফিং শেষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী কৌশল নির্ধারণী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট