1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

পোস্টাল ভোট নিয়ে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেল ৪টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হবে।

ইসি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি কীভাবে পরিচালিত হবে, ভোটার নিবন্ধন এবং ভোট প্রদান প্রক্রিয়ার সার্বিক দিক রাজনৈতিক দলগুলোর কাছে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। বিশেষ করে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট প্রদানের নিয়ম ও কারিগরি বিষয়গুলো ব্যাখ্যা করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তির কার্যক্রম শেষ হয়েছে।

নির্বাচনের সময়সূচি অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর দেশে ও বিদেশে অবস্থানরত পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত ভোটাররা তাদের ভোট প্রদান করতে পারবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট