1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

রাজনীতি ডেস্কঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত পলিসি সামিট ২০২৬-এ ভারতসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়।

জামায়াতের বিদেশ বিভাগের এক দায়িত্বশীল নেতা জানান, সকাল থেকেই বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, ইরান, মালয়েশিয়া, তুরস্ক, মালদ্বীপ, ব্রুনাই, শ্রীলঙ্কাসহ প্রায় ৩০টি দেশের প্রতিনিধি সামিটে যোগ দিয়েছেন।

সামিটের শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন অস্তিত্ব রক্ষা নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াত একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা এই সামিটের মাধ্যমে তুলে ধরছে বলে তিনি উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মূলত রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি এবং মানবিক মর্যাদা অর্জনের দীর্ঘ ও অসমাপ্ত সংগ্রামের ইতিহাস। ১৯৪৭ সালের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার লক্ষ্য ছিল সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। তবে স্বাধীনতার পাঁচ দশক পার হলেও সেই প্রত্যাশা পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে শাসনব্যবস্থার দুর্বলতা ও কর্তৃত্ববাদী প্রবণতার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, জবাবদিহি কমেছে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর সংকুচিত হয়েছে। তার মতে, ২০২৪ সালের জুলাইয়ে জনগণ—বিশেষ করে তরুণ সমাজ—নিজেদের অধিকার ও ভবিষ্যৎ পুনরুদ্ধারের দাবিতে আবারও সক্রিয় হয়ে ওঠে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট