1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন

সরকারি বিজ্ঞাপনে ফয়সালের অভিনয়, ডিএনসির টিভিসি উধাও

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের অভিনয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপনের অংশ বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সেটি সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ডিএনসির ইউটিউব চ্যানেলে TVC 4 Final নামে একটি ভিডিও প্রথম আপলোড করা হয়েছিল গত বছরের ২৩ জানুয়ারি। পরে ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর ও ৪ নভেম্বর ভিডিওটি পুনরায় আপলোড করা হয়।

তবে শনিবার সকাল ১১টার পর ডিএনসির ইউটিউব চ্যানেলে TVC 3 এবং TVC 5 থাকলেও ধারাবাহিকভাবে থাকা TVC 4 ভিডিওটি আর খুঁজে পাওয়া যায়নি। নেটিজেনদের দাবি, হাদি হত্যা মামলার প্রধান আসামির সংশ্লিষ্টতা প্রকাশ পাওয়ার পর তড়িঘড়ি করে ভিডিওটি মুছে ফেলা হয়েছে।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তুলেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই টিভিসির টেন্ডারটি ফয়সাল করিম মাসুদ নিজেই পেয়েছিলেন। তাঁর নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমেই বিজ্ঞাপনটি তৈরি করা হয় এবং সেখানে তিনি নিজেও অভিনয় করেন।

তিনি আরও দাবি করেন, ৫ আগস্টের পরও আওয়ামী লীগের পুরোনো সেটআপের লোকজনের মাধ্যমে এ ধরনের কাজ বাগিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্তের পাশাপাশি হাদির সঙ্গে ফয়সালকে কারা পরিচয় করিয়ে দিয়েছিল, তাদেরও জনসমক্ষে আনার দাবি জানান তিনি।

জুলাই রেভুলেশন অ্যালায়েন্সসহ একাধিক ফেসবুক পেজের দাবি, জুলাই হত্যা মামলার আসামি ফয়সাল অস্ত্র মামলায় বিতর্কিত জামিনে মুক্ত হয়ে এই শুটিংয়ে অংশ নিয়ে থাকতে পারেন। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাঁর পূর্বপরিচয় বা প্রভাব থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে তারা মনে করছে।

এর আগে ২০২৪ সালের ৮ নভেম্বর মোহাম্মদপুরের আদাবর এলাকায় ১৭ লাখ টাকা লুটের সময় অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ফয়সাল করিম মাসুদ।

এ বিষয়ে জানতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ গোলাম আজমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংস্থাটির একাধিক কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করা হলে তারা একে অপরের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে ফোন নম্বর দেন। তবে কেউই স্পষ্ট কোনো বক্তব্য দেননি। শেষ পর্যন্ত জনসংযোগ কর্মকর্তার নম্বরেও একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

এর আগে গত ১২ ডিসেম্বর পল্টন থানার বক্স কালভার্ট রোডে মতিঝিল মসজিদে জুমার নামাজ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চলন্ত অবস্থায় শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়।

গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের ১৮ দিন পর ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে আসামিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট