1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
পেট্রোল সংকটে ঘোড়াঘাটে এলপিজি তে ঝুঁকছে বাইকাররা, সাশ্রয়ী হলেও বাড়ছে ঝুঁকি সখিপুরে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি, দুর্ভোগে হাজারো মানুষ লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নেত্রকোনায় রংছাতি ইউনিয়নে চোরাচালানকারী ট্রাক জব্দ হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে ৯ ফ্লাইট গেল চট্টগ্রাম-কলকাতা-ব্যাংকক

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ৯টি আন্তর্জাতিক ফ্লাইট। কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর পর্যন্ত এসব বিমান চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

তিনি জানান, কুয়াশার কারণে ৪টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, ৪টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে, ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।

আবহাওয়া স্বাভাবিক হলে ৯টার পর থেকে সকল ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোকে ফিরিয়ে আনা শুরু হয়েছে বলেও জানান তিনি।

ঢাকাসহ দেশের সর্বত্র বর্তমানে শীত ও ঘন কুয়াশার ব্যাপক প্রভাব পরিলক্ষিত হচ্ছে গত কয়েকদিন। আজ সকালেও আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট