1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা উলিপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন এ. টি. এম. আরিফ ঘোড়াঘাটে দাদীকে হদত্যা: নাতিসহ গ্রেফতার-৩ ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক বৈশাখের বৃষ্টিতে অন্যরূপে ধরা দিলেন পরীমনি

২০২৫ সালে রেমিট্যান্স এসেছে ৩২৮২ কোটি ডলার, কোন মাসে কত

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

অর্থনীতি ডেস্কঃ

সদ্য সমাপ্ত ২০২৫ সালে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। বছরজুড়ে দেশে এসেছে মোট ৩ হাজার ২৮১ কোটি ৬৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা আগের বছর ২০২৪ সালের তুলনায় ৫৯২ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার বেশি। শতাংশের হিসাবে এই প্রবৃদ্ধি প্রায় ২২ দশমিক শূন্য ৪ শতাংশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রতিটি মাসেই ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে। বছরের শুরু জানুয়ারিতে দেশে আসে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে এই অঙ্ক দাঁড়ায় ২৫২ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ডলারে। মার্চে রেমিট্যান্স বেড়ে হয় ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, যা বছরের অন্যতম সর্বোচ্চ মাসিক প্রবাহ।

এপ্রিল মাসে আসে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার এবং মে মাসে ২৯৬ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ডলার। জুনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮২ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার। এরপর জুলাই ও আগস্টে যথাক্রমে ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার এবং ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার প্রবাসী আয় দেশে আসে।

সেপ্টেম্বরে রেমিট্যান্স বেড়ে দাঁড়ায় ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলারে। অক্টোবরে আসে ২৫৬ কোটি ২৪ লাখ ৪০ হাজার ডলার। নভেম্বরে প্রবাসীরা পাঠান ২৮৮ কোটি ৯৪ লাখ ৯০ হাজার ডলার। বছরের শেষ মাস ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ আরও জোরালো হয়ে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলারে পৌঁছায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬৮৮ কোটি ৮৪ লাখ ২০ হাজার ডলার। এর আগের বছর ২০২৩ সালে এই অঙ্ক ছিল ২ হাজার ১৯১ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার। ২০২২ সালে আসে ২ হাজার ১২৮ কোটি ৫৪ লাখ ১০ হাজার ডলার।

আরও পেছনে গেলে দেখা যায়, ২০২১ সালে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ২০৭ কোটি ২৪ লাখ ৯০ হাজার ডলার এবং ২০২০ সালে এসেছিল ২ হাজার ১৭৪ কোটি ১৮ লাখ ৩০ হাজার ডলার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট