1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অনিয়ম, কাজ বন্ধের নির্দেশ ইউএনও

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার (৩০ ডিসেম্ব) বিকেলে শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের ওপর নির্মাণাধীন ৩১ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজের কাজ পরিদর্শনকালে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, প্রায় ২ কোটি ৮৬ লাখ ৯৬০ টাকা চুক্তিমূল্যের এ প্রকল্পে নির্ধারিত মান ও বিধিমালা অনুসরণে ঘাটতির অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্মাণকাজ স্থগিত রাখতে নির্দেশ প্রদান করেন।

এ সময় তিনি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে ল্যাব টেস্টের মাধ্যমে নির্মাণসামগ্রীর পরীক্ষা সম্পন্ন করে নির্ভরযোগ্য রিপোর্ট দাখিলের নির্দেশ প্রদান করেন। ল্যাব টেস্টের ফলাফল সন্তোষজনক না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়ক ও সেতু নির্মাণে মান নিশ্চিত না হলে জনদুর্ভোগ বাড়ে এবং সরকারি অর্থের অপচয় ঘটে। প্রশাসনের এমন কঠোর তদারকি উন্নয়ন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে তারা এ আশা ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট