1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

বগুড়া-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমানের মনোনয়ন দাখিল

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

আশরাফুদ্দীন আল আজাদ,ধুনট প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম দাখিল করেছেন।

আজ দুপুরে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তিনি হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন।
মনোনয়ন ফরম জমা প্রদান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু বলেন,
“আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছি। দীর্ঘদিন ধরে শেরপুর ও ধুনটবাসী যে বৈষম্য ও অবহেলার শিকার হয়েছে, তার অবসান ঘটাতে চাই।”
তিনি আরও বলেন,
“ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্নীতিমুক্ত, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তবে ইনশাআল্লাহ ন্যায়বিচার, সততা ও জনসেবার রাজনীতি উপহার দেব।”
এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ-এর কাছ থেকে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু।
মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোকাল্লেম হুসাইন, সহ-সভাপতি আলহাজ্ব ইমরান কামাল খান, রফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, ধুনট উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আশরাফুদ্দীন আল আজাদ, জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদের সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মনির হোসেন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল মজিদ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ফজলুল করীম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট