1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

পদ্মাপাড়ে শীতের তীব্রতা চরমে, রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

পদ্মাপাড়ের জেলা রাজশাহীতে শীতের দাপট দিন দিন বেড়েই চলেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) চলতি শীত মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।

ঘন কুয়াশা আর সূর্যের অনুপস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহীর জনজীবনে নেমে আসে চরম শীতের প্রভাব। সকাল ৬টা ৪৫ মিনিটে সূর্য ওঠার কথা থাকলেও প্রায় ৮টা পর্যন্ত সূর্যের কোনো দেখা মেলেনি। ভোরের আকাশ থেকে নামা ঘন কুয়াশায় ঢেকে যায় সড়ক-মহাসড়ক। যানবাহনগুলো ফগ লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।

সূর্যের দেখা না পাওয়ায় হিমেল বাতাসে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। শীত ও কুয়াশা উপেক্ষা করেই জীবিকার তাগিদে ভোরে ঘর ছাড়তে হচ্ছে তাদের।

চারঘাট থেকে নগরীর বিনোদপুর বাজারে কাজ করতে আসা শ্রমিক আব্দুল মালেক বলেন,
“ভোরে কাজে বের হওয়া এখন অনেক কষ্টের। ঠান্ডা এত বেশি যে হাত-পা জমে যায়। কিন্তু কাজ না করলে সংসার চলে না, তাই বাধ্য হয়েই বের হতে হয়।”

একই অভিজ্ঞতার কথা জানান ব্যাটারিচালিত অটোরিকশা চালক নজরুল ইসলাম। তিনি বলেন,
“জ্যাকেট-সোয়েটার পরেও ঠান্ডা কমছে না। রাস্তায় যাত্রীও কম, আয়ও কমে গেছে। শীতের মধ্যে কাজ করতে কষ্ট হয়।”

আবহাওয়া অফিস জানায়, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি। এতে তাপমাত্রার ব্যবধান দাঁড়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি।

রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী তারেক আজিজ বলেন,“রাজশাহীতে বর্তমানে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বাতাসের আর্দ্রতা শতভাগ থাকায় শীতের অনুভূতি বেশি হচ্ছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে।”

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ফুটপাত ও বাজারে গরম কাপড়ের কেনাবেচা বেড়েছে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের, যাদের পর্যাপ্ত শীতবস্ত্রের অভাব রয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজশাহীসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট