1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন

ঢাকার রাস্তা যেন জনসমুদ্র

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পৌঁছেছে তারেক রহমানকে বহনকারী বিমান। বিমানটি এরই মধ্যে সিলেট বিমানবন্দরে পৌঁছেছে। এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে এসেছে দেশের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা-কর্মীরা। নেতা-কর্মী আর সমর্থকদের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর রাজপথ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ৩০০ ফিটের উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন রাস্তায় মানুষের ঢল নেমেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর হয়ে মহাখালী সড়কের রাস্তায় মানুষের ঢল নেমেছে। পায়ে হেঁটে হাজার হাজার মানুষ যাচ্ছে ৩০০ ফিটের উদ্দেশ্যে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর মহাখালী, বনানী, এমইএস ও বিশ্বরোড সড়কে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর মহাখালী থেকে বিশ্বরোড হয়ে ৩০০ ফিটের দিকে পায়ে হেটে যাচ্ছিলেন  হাজার  হাজার মানুষ। কেউ হাতে তারেক রহমানের ব্যানার হাতে আবার কেউ স্লোগান দিচ্ছিলেন।

রাজধানীর ফার্মগেট, মিরপুর, গাবতীল, ঝিগাতলা, পুরান ঢাকা, আব্দুল্লাহপুর, গাজীপুর সব পথ যেন মিলে গিয়েছে ৩০০ ফিটের রাস্তার দিকে।

এদিকে তারেক রহমানকে বহনকারী বিমান দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সেখান থেকে তিনি যাবেন ৩০০ ফিটে। দলের পক্ষ থেকে সেখানেই তাকে সংবর্ধনা দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট