1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

আমতলীতে তরমুজ খেতে আগাছা দমননাশক ঔষধ প্রয়োগ,চার হাজার তরমুজ চারা ধ্বংসের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার ডালাচারা গ্রামের তরমুজ চাষী রিয়াজ প্যাদার চার হাজার তরমুজ চারায় আগাছা দমননাশক ঔষধ প্রয়োগ করে চারা মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তরমুজ চাষী রিয়াজ প্যাদা এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে বুধবার গভীর রাতে।

জানাগেছে, আমতলী উপজেলার কুকুয়া গ্রামের রিয়াজ প্যাদা দীর্ঘদিন ধরে তরমুজ চাষ করে আসছেন। এ বছর নভেম্বর মাসে তিনি গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের মফিজ ফকিরের তিন একর জমি এক বছরের জন্য ৪০ হাজার টাকায় বন্দোবস্থ নিয়ে তরমুজ চাষ করেছেন। ওই জমিতে তিনি চার হাজার তরমুজ চারা রোপন করেছেন। অভিযোগ রয়েছে তরমুজ চাষের জন্য জমি প্রস্তুতকালীন সময়ে ওই গ্রামের নজরুল ইসলাম মুন্সি তাকে বাঁধা দেয়। পরে তিনি থানায় অভিযোগ দেন। পুলিশের নির্দেশে তিনি ওই জমিতে তরমুজ চারা রোপন করেন। বুধবার গভীর রাতে ওই চার হাজার তরমুজ চারা গাছে দুর্বৃত্ত¡রা আগাছা দমননাশক ঔষধ দিয়েছে। বৃহস্পতিবার সকালে চাষী রিয়াজ প্যাদা খেতে গিয়ে তরমুজ চারা ঢলে পরতে দেখে তার সন্দেহ হয়। পরে তিনি স্থানীয় ও উপজেলা কৃষি বিভাগ কর্তৃপক্ষকে ডেকে তরমুজ খেতে আগাছা দমননাশক ঔষধ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন।

 

তরমুজ চাষী রিয়াজ প্যাদা বলেন, মফিজ ফকিরের কাছ থেকে তিন একর জমি এক বছরের জন্য ৪০ হাজার বন্দোবস্থ নিয়ে তরমুজ চাষ করেছি। ওই জমি প্রস্তুতকালীন সময়ে নজরুল ইসলাম মুন্সি চাষাবাদে বাঁধা দিয়েছেন। পরে থানায় অভিযোগ দিলে পুলিশ এসে জমিতে তরমুজ চাষ করতে নির্দেশ দিয়েছেন। ওই জমিতে আমি চার হাজার তরমুজ চারা রোপন করেছি। তিনি আরো বলেন, বুধবার গভীর রাতে ওই জমির সমুদয় তরমুজ চারায় নজরুল মুন্সির লোকজন আগাছা দমননাশক ঔষধ প্রয়োগ করে গাছ মেরে ফেলেছে। এতে আমার অন্তত ২ লাখ টাকা ক্ষতি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবী করছি।

এ বিষয়ে নজরুল ইসলাম মুন্সি তরমুজ চারায় আগাছা দমননাশক ঔষধ দেয়ার কথা অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। আমি কেন তার তরমুজ খেতে আগাছা দমননাশক ঔষধ দিতে যাব?

আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রাসেল বলেন, আগাছা দমননাশক ঔষধ দেয়া তরমুজ চারা ভালো করতে কৃষককে পরামর্শ দেয়া হয়েছে।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট