1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ

ইকামা নিয়ে প্রবাসীদের বড় সুখবর দিল সৌদি সরকার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবে লাইসেন্সপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত সব প্রবাসী শ্রমিকের ওপর আরোপিত ইকামা বা ওয়ার্ক পারমিট ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা।

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক পরিষদ (সিইডিএ)-এর সুপারিশে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয় বলে জানিয়েছে সৌদি গেজেট। খবর জিও নিউজের।

শিল্প ও খনিজসম্পদমন্ত্রী বান্দার আল খোরায়েফ বলেন, প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত আর্থিক ফি বা চার্জ মওকুফের ফলে সৌদি আরবে টেকসই শিল্প উন্নয়ন আরও জোরদার হবে। তিনি এটিকে ভিশন ২০৩০-এর আওতায় শিল্প খাতকে ধারাবাহিকভাবে সহায়তা দেওয়ার অংশ হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, এই পদক্ষেপ সৌদি শিল্পের বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে এবং তেলনির্ভরতা কমিয়ে অন্য জিনিসের রপ্তানির বিস্তার ঘটাতে সহায়ক হবে।

মূলত, ভিশন ২০৩০-এর আওতায় তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বহুমুখী অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে কাজ করছে সৌদি আরব। এরই অংশ হিসেবে নতুন এই নীতি গ্রহণ করা হয়েছে।

আল খোরায়েফ জানান, ইকামা ফি বাতিলের ফলে কারখানাগুলোর পরিচালন ব্যয় কমবে, মানসম্মত বিনিয়োগ আকৃষ্ট হবে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলো সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট