1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ায় একটি সামরিক পরিবহন উড়োজাহাজ পরীক্ষামূলক ফ্লাইট চলাকালে বিধ্বস্ত হয়ে সাত জন ক্রুর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার আইভানোভো অঞ্চলের ইভানকোভো গ্রামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিন ব্যবহৃত এএন-২২ মডেলের এই বিমানটি মেরামত–পরবর্তী পরীক্ষামূলক উড্ডয়নে ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে বিধ্বস্ত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও কেউ জীবিত ছিলেন না।

আইভানোভো অঞ্চলটি মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে। দুর্ঘটনাটি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত কিনা—এ বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করেনি রুশ কর্তৃপক্ষ।

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থাগুলো জানিয়েছে, উড়োজাহাজে সাতজন ক্রু ছিলেন। যদিও আনুষ্ঠানিকভাবে যাত্রী বা ক্রুর মোট সংখ্যা প্রকাশ করা হয়নি। ঘটনাটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

রাশিয়ার দৈনিক কোমারসান্ত জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—প্রযুক্তিগত ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এএন-২২ মডেলের বিমানটি ৫০ বছরেরও বেশি সময় ধরে রুশ সামরিক বাহিনীর বহরে ব্যবহৃত হয়ে আসছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট