1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

টঙ্গীবাড়ী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সৌহার্দ্যপূর্ণ মত বিনিময় করেছেন বিডিসি ক্রাইম বার্তা পরিবারের প্রতিনিধিগন। সাক্ষাৎকালে দলের নেতৃত্ব দেন বিডিসি ক্রাইম বার্তার সম্পাদক ফয়সাল হাওলাদার।

এসময় আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি সামসুদ্দিন তুহিন এবং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ কাদির খান,দৈনিক আলোকিত নিউজের স্টাফ রিপোর্টার হারুন রশিদ শেখ.মানবাধিকার কর্মী সিয়াম হাওলাদার। তারা নবাগত ওসিকে শুভেচ্ছা জানিয়ে টঙ্গীবাড়ী উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকতা ও জন সেবা মূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন,“টঙ্গীবাড়ীকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। গণমাধ্যমের তথ্য সহায়তা ও গঠনমূলক সমালোচনা পুলিশের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।”

বিডিসি ক্রাইম বার্তার সম্পাদক ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটির ফয়সাল হাওলাদার বলেন,“সত্য, ন্যায় ও জনগণের অধিকারের প্রশ্নে আমরা সবসময় দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছি। টঙ্গীবাড়ীর উন্নয়ন ও অপরাধ দমন কার্যক্রমে পুলিশের সঙ্গে সমন্বয় বাড়িয়ে একসঙ্গে কাজ করতে চাই।”

প্রেসক্লাব নেতারা সাংবাদিকতা ও প্রশাসনের সম্পর্ক আরও জোরদার করা, তথ্যপ্রবাহের স্বচ্ছতা নিশ্চিত করা, স্থানীয় সমস্যা সমাধান ও জনকল্যাণ মূলক কর্মকাণ্ডে যৌথভাবে কাজ করার আহ্বান জানান। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ টঙ্গীবাড়ীর সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট