1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন “আমরা বিএনপি পরিবার

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মুহাম্মদ সানাউল্লাহ সাকিব,সিংগাইর প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইরে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বাদ যোহর ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে শায়েখ আহমদ শফি (রহ.) মাদ্রাসায় এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাকুল ইসলাম সবুজ, ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ সম্পাদক মোঃ আব্দুল আল মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম. আহমাদ উল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যে ভূমিকা রেখে চলেছেন তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দলীয় ঐক্য ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও গতিশীলভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

এছাড়া নেতৃবৃন্দ জানান, মানবিক সহায়তা এবং দোয়া-অনুষ্ঠানকে নিয়মিত কর্মসূচি হিসেবে ধরে রেখে ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে। বেগম খালেদা জিয়া’র সুস্থতার জন্য এ ধরনের দোয়া মাহফিল দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য তাঁদের।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জায়গীর দরবার শরীফের পীর সাহেব মাওলানা দ্বীন মোহাম্মদ। দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থী, হতদরিদ্র, দুস্থ মানুষ ও স্থানীয় উপস্থিত জনসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট