1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

চট্টগ্রামে রাষ্ট্রপতি কুচকাওয়াজ সেনাবাহিনীতে যুক্ত হলো ২০৪জন নতুন অফিসার ‎এর মধ্যে ২১জন নারী অফিসার

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের ভাটিয়ারি বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার অনুষ্ঠিত হলো ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এ উপলক্ষে মোট ২০৪ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।
এবারের কুচকাওয়াজে ১৮৪ জন দীর্ঘমেয়াদি কোর্স এবং ২০ জন স্পেশাল কোর্সের ক্যাডেট কমিশন পান। নতুন ২০৪ কর্মকর্তার মধ্যে ১৮৩ জন পুরুষ এবং ২১ জন মহিলা অফিসার রয়েছেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চৌকস কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কারও বিতরণ করেন।
‎সেনাবাহিনী প্রধান বলেন, *আজকের শপথের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হলো।তিনি আরও যোগ করেন, প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক অস্ত্রে সজ্জিত একটি পেশাদার বাহিনী গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
‎সেরা ক্যাডেট হিসেবে কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক অর্জন করেন মর্যাদাপূর্ণ সোর্ড অব অনার, আর সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য পান সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’।
‎কুচকাওয়াজ শেষে নবীন অফিসাররা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণ করেন। পরে তাঁদের পিতা-মাতা ও অভিভাবকরা র‍্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন—যা অনুষ্ঠানস্থলে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট