1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও নির্বাচনী জনসভা

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় শিবচরের চরশ্যামাইল নদীর পাড়ে দোয়া ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ জনসভায় বিপুল নেতাকর্মী উপস্থিত হয়ে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, মাদারীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব কামাল জামাল মোল্লা। তিনি বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা আমাদের সকলের কামনা। তাঁর সুস্থতার জন্য দোয়া চাইছি এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জনগণের সহযোগিতা কামনা করছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব শাহাদাত হোসেন খান।
সঞ্চালনা করেন শিবচর পৌরসভা বিএনপির সদস্য সচিব মোঃ আজমল হোসেন খান সেলিম।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান সাজু মোল্লা এবং উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া চান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

শেষে মোনাজাত পরিচালনা করা হয় এবং জনাব কামাল জামাল মোল্লা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণ আর কোনো স্বৈরাচারী শাসন, দমন–পীড়ন বা গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড মেনে নেবে না। অতীতের মতো আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা বা গুলি চালানোর ঘটনা আর কেউ দেখতে চায় না। তারা উল্লেখ করেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় জনগণই সবচেয়ে বড় শক্তি; তাই ভবিষ্যতে কোনো কুচক্রী মহল বা স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের রাজনীতিকে বিভ্রান্ত করতে পারবে না।
বক্তারা আরও বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো রাজনৈতিক শক্তি টিকে থাকতে পারে না, আর দেশবিরোধী ষড়যন্ত্রমূলক ভূমিকা রাখলে জনগণ তা প্রতিহত করতে হবে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট