1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, ৭ শিক্ষার্থী আহত

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

রাজধানীর চকবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে আহতদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শিক্ষার্থীরা হলেন সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)।

চকবাজার থানা পুলিশের একটি সূত্র জানায়, ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠনের মিলাদ মাহফিল উপলক্ষে আয়োজন করা অনুষ্ঠানে একটি পক্ষকে দাওয়াত না দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা মাদ্রাসার একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। এতে আরেক পক্ষ ক্ষিপ্ত হয়ে অস্থায়ী আদালত থেকে রড এনে পাশে জমা করে। এ নিয়েই দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আলিয়া মাদ্রাসা থেকে আহত অবস্থায় সাত শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের সবার মাথায় আঘাত রয়েছে। বর্তমানে জরুরি বিভাগের চার নম্বর কক্ষে তাদের চিকিৎসা চলছে। মাদ্রাসা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির তদন্ত করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট