1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

লিবিয়ায় মানবপাচার চক্রের হোতা মাদারীপুরের বাদল লস্কর গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ নিবাসী আঃ খালেক লস্কর এর পুত্র ও লিবিয়ায় মানবপাচার চক্রের হোতা ভয়ংকর দালাল বাদল লস্কর(৪৫) পুলিশের হাতে গ্রেফতার হয়ে অবশেষে জেল হাজতে গেছে। শনিবার (২২, নভেম্বর) মাদারীপুর সদর মডেল থানা পুলিশের এস,আই মুন্সী মাহফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি অত্র প্রতিবেদক-কে বলেন, তার বিরুদ্ধে মানবপচার ও লিবিয়ায় মাফিয়াদের সাথে যোগসাজসে জিম্মি করে অধিক টাকা আদায়ের নিমিত্তে নির্মম শারীরিক নির্যাতন সহ মাদারীপুর সদরের ঘটমাঝি ইউনিয়নের বাসিন্দা এবং বিদ্যুৎ অফিসের কর্মচারী মোঃ শামিম মিয়ার পুত্র আব্দুল খালেক (বিল্টন)-কে লিবিয়ায় হত্যার অভিযোগ সহ একাধিক মামলা রয়েছে। এ প্রেক্ষিতে দীর্ঘদিন যাবৎ বাদল লস্কর গা ঢাকা দিয়ে থাকার পরে নির্ভরযোগ্য সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারের পর তাকে মাদারীপুর কোর্টে চালান করা হয়েছে। উল্লেখ্য যে, দুবাই ও লিবিয়া প্রবাসী মানবপাচারকারী মাফিয়া দালাল মাদারীপুর সদরের পাকদী এলাকার জামাল খলিফা (৩৫) এবং বাদল লস্করের আপন বোন জামাই মাদারীপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বাগেরপাড়ের আরেক মানবপাচারকারী দালাল এমদাদ হাওলাদার (৫৫) এই তিনজনের সম্মিলিত মানবপাচার ভয়ংকর চক্র ইতালি নেবার প্রলোভন দেখিয়ে তরুন-যুবক ও তাদের অভিভাবকদের কৌশলে রাজি করিয়ে লিবিয়া হয়ে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচার করে থাকে। প্রবাসী মাফিয়া দালাল জামাল খলিফার অন্যতম এজেন্ট ও বিশ্বস্ত সহযোগী হলো মাদারীপুরের বাদল লস্কর ও এমদাদ হাওলাদার। তারা যোগসাজসে মাদারীপুর শহর ও জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় ৩৫/৪০ জন তরুন-যুবককে ১৫ থোকে ১৮ লক্ষ করে নগদ টাকা নিয়ে কোটি কোটি টাকা পকেটে পুড়ে ইতালি নেবার কথা বলে প্রথমে দুবাই, এরপর শ্রীলংকা ঘুরিয়ে লিবিয়ায় নিয়ে সুকৌশলে তাদের মধ্য থেকে বেশীরভাগ তরুণ-যুবককে লিবিয়ার মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। এভাবে তারা দীর্ঘদিন যাবৎ মানবপাচার করে মাদারীপুরে প্রায় ২০/২৫ টি পরিবারকে আর্থিকভাবে নিঃস্ব করে পথে বসিয়ে দিয়েছে। এরপর লিবিয়ার মাফিয়া, জামাল খলিফা ও উল্লেখিত মানবপাচার চক্রের হোতা এন্ড্রয়েট মোবাইল ফোনে যোগাযোগ রেখে কৌশলে লিবিয়াতে তাদের নির্মমভাবে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে সেই ভিডিও ও ছবি বাংলাদেশে তাদের মা-বাবা সহ অভিবাবকের কাছে পাঠিয়ে ব্লাকমেইলিং করে এবং আবারো ১০ থেকে ১৫ লক্ষ টাকা করে আদায় করে। এরপর ইতালি পাঠানোর কথা বলে “গেম” ঘর নামক স্থানে আটকিয়ে তাদের আবারো নির্যাতন চালিয়ে অধিক টাকা আদায় করে। অমানুষিক ঐ নির্যাতনের ফলে মাদারীপুরের ঘটমাঝি ইউনিয়নের উল্লেখিত আব্দুল খালেক বিল্টন নামের উল্লিখিত যুবক লিবিয়াতে মৃত্যুর কোলে ঢলে পড়লে তার লাশ তারা সাগরে ফেলে দেয় এবং সেখান থেকে লাশ ফুলে ভেসে উঠে তীরে চলে এলে তখন তাকে লিবিয়ার মরুভূমিতে মাটিচাপা দেয়া হয়। এ খবর নিহতের সাথে থাকা অন্যান্য ইতালি গমনেচ্ছুরা মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে মাদারীপুরে তার অভিবাবকদের জানালে বিষয়টি তখন জানাজানি হয়। এরই প্রেক্ষিতে নিহত বিল্টনের অভিভাবক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বাদল লস্কর ও তার আত্মীয় স্বজনেরা আপোষ-মীমাংসার চেষ্টাও করেন। দীর্ঘদিন বাদল লস্কর এজন্য পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা খেয়ে আদালতে সোপর্দ হয় বাদল লস্কর। বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, বাদল লস্করের বিরুদ্ধে মানবপাচার সংক্রান্ত বহু অভিযোগ এবং একাধিক মামলা থাকায় তাকে গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের মাদারীপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট