1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

ভারতের পর্যটন ভিসা নিয়ে সুখবর

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারত–চীন সম্পর্কের টানাপোড়েন কমিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। পাঁচ বছর পর চীনা নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করেছে দেশটি। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই ভিসা সেবা বন্ধ ছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা বেড়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উষ্ণ করার ধারাবাহিকতায়ই এ সিদ্ধান্ত এসেছে। এর আগে এ বছরের শুরুতে দুই দেশ পুনরায় সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালুতে সম্মত হয়।

ভারতীয় কর্মকর্তাদের বরাতে জানা যায়, গত জুলাইয়ে জারি করা নির্দেশনার ভিত্তিতেই চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় কার্যকর করা হয়েছে। এর মাত্র এক মাস আগেই পাঁচ বছর বন্ধ থাকার পর কৈলাস–মানস সরোবর যাত্রাও আবার চালু হয়।

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ৭৫ বছর পূর্তি উপলক্ষে গত ১ এপ্রিল পারস্পরিক শুভেচ্ছা বার্তা বিনিময় করেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুভেচ্ছা জানান দুই দেশের প্রধানমন্ত্রী মোদি ও লি চিয়াংও।

চলতি বছর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের চীন সফর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই–এর দিল্লি সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার রাজনৈতিক আলোচনা আরও ঘনিষ্ঠ হয়। সীমান্ত উত্তেজনা কমানো এবং সম্পর্ক স্বাভাবিক করার বিষয়েও উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে।

এর ধারাবাহিকতায় ৩১ আগস্ট চীন সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি—সাত বছর পর যা ছিল তার প্রথম বেইজিং সফর। এসসিও সম্মেলনে অংশ নিয়ে মোদি ও শি জিনপিং একে অন্যকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে দেখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সম্প্রতি ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লি–সাংহাই সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হয়। সাংহাইয়ে পৌঁছানো যাত্রীদের স্বাগত জানান ভারতের কনসাল জেনারেল প্রতীক মাথুর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট