1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা মামদানির

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। গাজায় হামলার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দীর্ঘদিন আগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই তিনি এ অবস্থান নিয়েছেন।

মামদানি এমন সময় এই মন্তব্য করেন, যখন নিউইয়র্কের বিদায়ি মেয়র এরিক অ্যাডামস ইসরাইল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন এবং তাকে মামদানির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

এনওয়াইসিভিত্তিক চ্যানেল এবিসি৭-এর সরাসরি অনুষ্ঠানে অংশ নিয়ে মামদানি বলেন, নিউইয়র্ক ‘আন্তর্জাতিক আইনের শহর’ এবং সেই আইনের প্রতি সম্মান জানাতে আইসিসির পরোয়ানা কার্যকর রাখতে হবে।

তিনি মনে করিয়ে দেন, ২০২৪ সালে জারি করা ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে গাজার বেসামরিক জনগণের ওপর ইচ্ছাকৃত হামলা এবং যুদ্ধকৌশল হিসেবে ক্ষুধাকে ব্যবহারের অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমি বহুবার বলেছি-এ শহর আন্তর্জাতিক আইনের শহর। তার মানে আইনকে রক্ষা করা। সেই আইনের পরোয়ানা বেনিয়ামিন নেতানিয়াহু বা ভ্লাদিমির পুতিন-সবার জন্যই বহাল থাকবে।’

নির্বাচনে প্রচারের সময়ও মামদানি একই অবস্থান জানিয়েছিলেন। গত অক্টোবরে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আইনগত সুযোগ পেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন এবং নিউইয়র্ক এমন নীতি অনুসরণ করতে চায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট