1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

শিবচরে বিএনপির ৩১ দফা ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরের পাচ্চর গোলচক্কর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে উপস্থাপন ও আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী তৎপরতা জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য জনাব কামাল জামান মোল্লা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব রহমান মাদবর,আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান)।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা, এবং অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠার কথা উল্লেখ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেন। বক্তারা বলেন, এ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে।

প্রধান অতিথি কামাল জামান মোল্লা বলেন,
“বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে আমরা অঙ্গীকারবদ্ধ।

তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মত প্রকাশ করেন এবং বলেন যে, শিবচরবাসীর প্রত্যাশা পূরণে দল তাকে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদী।

প্রধান বক্তা শাহাদাত হোসেন খান বলেন,
“শিবচর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। পরিবর্তনের যে রূপরেখা জনগণ আশা করছে, সেই রূপরেখাই হচ্ছে ৩১ দফা কর্মসূচি। আমরা বিশ্বাস করি, এ কর্মসূচি বাস্তবায়ন হলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন যে, বিএনপির জনপ্রিয় নেতা হিসেবে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দিলে শিবচরবাসীর আকাঙ্ক্ষা পূরণ হবে।

বিশেষ অতিথি শাজাহান মোল্লা সাজু বলেন,
“নির্যাতন-নিপীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা মাঠে আছে। জনগণের শক্তি নিয়েই আমরা আন্দোলনকে সফল করবো। শিবচরের উন্নয়ন তখনই সম্ভব যখন কামাল জামান মোল্লা সংসদ সদস্য হওয়ার সুযোগ পাবেন।

এছাড়াও বক্তারা কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান। তাদের মতে, শিবচর আসনটি বিএনপি পুনরুদ্ধার করতে চাইলে তার বিকল্প নেই।

কর্মীসভায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বক্তারা সবাইকে সংগঠিত থেকে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট