1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

এক সপ্তাহে ইউক্রেনের ১০ এলাকা দখলের দাবি রাশিয়ার

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

এক সপ্তাহে ইউক্রেনের নতুন ১০টি লোকালয় বা বসতির দখল নিয়েছে রুশ বাহিনী। শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ এবং জাপোরিজ্জিয়া প্রদেশের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী অগ্রসর হয়ে এসব লোকালয়ের নিয়ন্ত্রণ নেয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, একই সময়ে ইউক্রেনীয় বাহিনীর ২২টি অস্ত্র ও সামরিক সরঞ্জামের গুদাম ধ্বংস করেছে রুশ সেনারা। এছাড়া ইউক্রেনীয় বাহিনীর বেশ কিছু বিমান হামলার প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে বলেও দাবি করা হয়।

রাশিয়ার মতে, গত সপ্তাহে ইউক্রেন হারিয়েছে একটি এসইউ–২৭ যুদ্ধবিমান, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৮টি গাইডেড এভিয়েশন বোমা, ১৫টি হিমার্স রকেট এবং ১,৪৪১টি ড্রোন।

এ বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পূর্ব ও দক্ষিণ সীমান্তে ইউক্রেনীয় বাহিনী এখনও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল— দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন—এর বড় অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। এসব এলাকা ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১০ শতাংশ বলে ধারণা করা হয়।

রাশিয়ার সর্বশেষ এই অগ্রযাত্রা ইউক্রেনের জন্য বড় কূটনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ তৈরি করেছে। সংঘাত থামানোর কোনো ইঙ্গিত আপাতত দেখা যাচ্ছে না; বরং যুদ্ধ আরও বিস্তৃত আকার নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: আনাদোলু এজেন্সি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট