1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টের পদ্মা নদীতে চলাচলরত ফে‌রি‌তে প্রকা‌শ্যে ইলিশ বি‌ক্রি, দু’জ‌নের কারাদন্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধিঃ

মা ইলিশ সংরক্ষণ অ‌ভিযা‌নের নি‌ষেধাজ্ঞার মধ্যে ‌দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টের পদ্মা নদীতে চলাচলরত ফে‌রি‌তে প্রকা‌শ্যে ইলিশ মাছ বি‌ক্রির দায়ে দুইজন‌কে ইলিশসহ আটক ক‌রা হ‌য়ে‌ছে।
বুধবার রাত ৭ টার দি‌কে দৌলত‌দিয়া নৌ-পু‌লিশ, কোস্টগার্ড ও উপ‌জেলা প্রশাস‌নের যৌথ অ‌ভিযা‌নে দৌলত‌দিয়ার ৭ নম্বর ফে‌রি ঘা‌টের শাহপরান ফে‌রি থে‌কে তা‌দের‌কে আটক করে। আটকৃতরা হ‌লো, গোয়াল‌ন্দের সোহরাব মন্ডল পাড়ার মৃত জয়নাল শেখের ছে‌লে সোবাহান শেখ (৪২) ও একই এলাকার দুলাল শে‌খের ছে‌লে দ‌বির শেখ (২৭)।
প‌রে গোয়ালন্দ উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রে প্রত্যেকের ৭ দিন ক‌রে কারাদন্ড প্রদান ক‌রেন। জানা যায়, চলমান মা ইলিশ সংরক্ষণ অ‌ভিযা‌নের নি‌ষেধাজ্ঞার মধ্যে ‌প্রকা‌শ্যে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টের পদ্মা নদীতে চলাচলরত ফে‌রি‌তে ছোট ছোট ঝু‌রি‌তে ফে‌রি ক‌রে ডে‌কে ডে‌কে ছোট (জাটকা) সাইজের ইলিশ বি‌ক্রি করে একা‌ধিক মাছ বি‌ক্রেতা‌।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) ত্রিনাথ সাহা ব‌লেন, বিষয়টি জানতে পেরে আমরা যৌথ ভা‌বে অ‌ভিযান চা‌লি‌য়ে ফে‌রি থে‌কে প্রায় ৪ কে‌জি ইলিশসহ দুইজন‌কে আটক ক‌রে‌ছি। প‌রে মোবাইল কো‌র্টের মাধ‌্যমে তা‌দের সাজা দেওয়া হ‌য়ে‌ছে।
উল্লেখ‌্য, গত ২৪ ঘন্টায় রাজবাড়ীর পদ্মা নদী‌র বি‌ভিন্ন অং‌শে ৮ টি অ‌ভিযান প‌রিচালনা ক‌রে‌ছে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ৮১ কেজি ইলিশ মাছসহ ১ লাখ ৯৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। যা‌র আনুমা‌নিক বাজার মূল‌্য প্রায় ৩৭ লাখ ৮০ হাজর টাকা‌। প‌রে মাছ গু‌লো মাদ্রাসায় বিতরণ ও জাল পু‌ড়ি‌য়ে ধ্বংস করা হ‌য়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট