1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যোগ দিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মহান স্বাধীনতা দিবসের সূচনা,বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন বীরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির শ্রদ্ধা বগুড়ায় মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার, লিফলেট বিতরণ ‎শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো,আদিতমারী দলিল লেখক সমিতির নির্বাচন শিবগঞ্জে গাঁজাসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে দণ্ড চোখের সামনে ডুবে গেল প্রিয়জন, অসহায়তার আর্তনাদে স্তব্ধ স্বজনরা সাপাহারে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত শৈলকুপায় যক্ষ্মা নির্মূলে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন অগ্রগতি, ৩৫ নিয়ে সুখবর মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা রাজধানীতে অকটেনের তীব্র সংকট ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

৯ সচিবকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

সরকারি চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে দুই সিনিয়র সচিবসহ মোট ৯ জন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান এবং সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এ মতিউর রহমান ও শফিউল আজিম।

জানা গেছে, এ কর্মকর্তারা বিভিন্ন সময় ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং ‘জনস্বার্থে’ সরকার তাদের চাকরি থেকে অবসর প্রদান করেছে।

চাকরি থেকে অবসরপ্রাপ্ত এসব কর্মকর্তারা নিয়ম অনুযায়ী অবসরজনিত সকল সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।

প্রসঙ্গত, সরকারি চাকরি আইন অনুযায়ী, কোনো কর্মকর্তা ২৫ বছর পূর্ণ করলে সরকার চাইলে ‘জনস্বার্থে’ তাকে অবসরে পাঠাতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে এই ধারার প্রয়োগে একাধিকবার সিনিয়র কর্মকর্তাদের অবসরে পাঠানো হয়েছে, যা সরকারি প্রশাসনের গতিশীলতা ও কার্যকারিতা নিয়ে নানা আলোচনা তৈরি করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট