1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
ইউনিয়ন পর্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত, বগুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালিগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার ডাকাত বাহার আলী গ্রেফতার বীরগঞ্জে জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের নাইট ফুটবল ফাইনাল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি: 

দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে “খাঁসি অ্যান্ড খাঁসি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট–২০২৫”-এর ফাইনাল খেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা।
সোমবার (২১ অক্টোবর) রাতে হামিদপুর ইউনিয়নের ধুলাউদাল হাইস্কুল মাঠে ধুলাউদাল নিউ সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী, গণমানুষের নেতা এস এম জাকারিয়া বাচ্চু।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জাতীয় নির্বাহী কমিটির সহ–তথ্য ও গবেষণা সম্পাদক ও দিনাজপুর জেলা আহ্বায়ক মাহফিজুল ইসলাম মাসুম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
এমকে টেলিভিশনের চেয়ারম্যান হাবিব ইফতেখার,
বাংলাদেশ বেতার ও বিটিভির কণ্ঠশিল্পী ও ক্রীড়া সংসদের জেলা সদস্য ওহেদুল ইসলাম,জেলা সদস্য শওকত মাহমুদ, জামিউল ইসলাম, ডা. মোঃ মশিউর রহমান, আব্দুল খালেক, ব্যবসায়ী ফখরুল ইসলাম সাজু, আনোয়ারুল ইসলাম, যুবদল নেতা আশরাফুজ্জামান, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
বিশেষ অতিথি ছিলেন হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুল ইসলাম মণ্ডল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজসেবক আজিজুল হক, এবং সহ–সভাপতিত্ব করেন হামিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য,এস এম জাকারিয়া বাচ্চু বলেন

“ক্রীড়া তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের প্রতীক। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ তরুণদের খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিতে কাজ করছে, যা প্রশংসনীয় উদ্যোগ।”

তিনি আরও বলেন তরুণরাই দেশের ভবিষ্যৎ। খেলাধুলায় সম্পৃক্ত তরুণরাই আগামী দিনে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হয়ে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে।”

প্রধান মেহমানের বক্তব্য প্রধান মেহমান মাহফিজুল ইসলাম মাসুম বলেন

“আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াবান্ধব ব্যক্তিত্ব। তাঁর স্মৃতিকে ধারণ করে আমরা সারাদেশে খেলাধুলার চেতনা জাগিয়ে তুলতে কাজ করছি। আজকের এই আয়োজন তারই অংশ। ধুলাউদাল নিউ সানরাইজ স্পোর্টিং ক্লাবের তরুণদের এই উদ্যোগ প্রমাণ করে, ইচ্ছা থাকলে গ্রামের তরুণরাও সফল আয়োজন করতে পারে।”

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ

ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল — মিলন একাদশ তাপবিদ্যুৎ কেন্দ্র বনাম সোহেল ব্রিজ জলঢাকা।
উত্তেজনাপূর্ণ এ ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সাংস্কৃতিক সন্ধ্যা খেলা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

বক্তারা বলেন— যুবসমাজকে সঠিক পথে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। প্রত্যেক ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ডে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ, সৃজনশীল ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট